সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজবাড়ীতে ফ্রান্স প্রবাসী গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০৮ পিএম
গণঅধিকার পরিষদ নেতা তারেক হাসান

গণঅধিকার পরিষদ নেতা তারেক হাসান

রাজবাড়ী সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে ফ্রান্স প্রবাসী গণঅধিকার পরিষদ নেতা তারেক হাসানের ওপর হামলা করে জখম করার অভিযোগ উঠেছে তছির খান গংদের বিরুদ্ধে।
 
রোববার (২৯ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলীপুর ইউনিয়নে এই হামলার ঘটনা ঘটে। 

আহত তারেক হাসান রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের হোসেন আলী খানের ছেলে। তিনি একজন ফ্রান্স প্রবাসী। 

আহত অবস্থায় তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় আহত তারেক হাসান রাজবাড়ী সদর থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন— তছির খান (৪০), তার বড় ভাই, তার স্ত্রী ময়ূরী বেগম (৩৮), মৃত ছানা খানের ছেলে জামাল খান (৬৩) ও ছেলে মেহেদী খান (৩২)।
 
অভিযোগ সূত্রে জানা গেছে, তারেক হাসান গণঅধিকার পরিষদ সদর উপজেলা শাখার আহ্বায়ক। অভিযুক্ত তছির খান ও জামাল খান সম্পর্কে জামাই-শ্বশুর। ময়ূরী বেগম তছিরের স্ত্রী ও মেহেদী খান তার শ্যালক। তছির বিভিন্ন মামলার আসামি। তারেক হাসানের সাথে তার পারিবারিক, রাজনৈতিক ও টাকা-পয়সা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। তারেক বিদেশে থাকাবস্থায় তছির বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন মাধ্যমে নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা ও বাড়িঘর নির্মাণ বাবদ চেকের মাধ্যমে ৩৫ হাজার টাকা নেন। এ বিষয়ে আদালতে মামলা চলছে। সেই পাওনা টাকা চাইতে গেলে তছির টাকা দেবেন বলে ঘুরাতে থাকেন। এক পর্যায়ে পাওনা টাকা না দেওয়া ও মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিতে থাকেন তছির গং। 
 
অভিযোগ সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন রোববার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তারেক হাসান ও তার ভাবি মোছা. চম্পা বেগম (৪৫) তছিরের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে তিনি টাকা দেবেন না বলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। গালিগালাজ করতে নিষেধ করলে মামলার আসামিসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তারেককে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। এ সময় তার ভাবি তাকে রক্ষা করতে গেলে আসামিরা তাকেও মারধর করে। 

এ সময় তছির তারেক হাসানকে হত্যার উদ্দেশ্যে ঘরে থাকা ধারালো ছোল দিয়ে মাথায় লক্ষ্য করে কোপ মারেন। এতে তারেক হাসানের মাথার ডান পাশের উপরে কোপ লেগে গুরুতর জখম হয়। পরে ডাক-চিৎকারে আশপাশে থাকা স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।
    
আহত তারেক হাসান জানান, প্রায় ১২ বছর পর ৬ মাস পর তিনি ফ্রান্স থেকে দেশে আসেন। বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রীর ওপর তছিরের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। তার অনেক জমি তারা জোরপূর্বক দখল করে রেখেছে। তাছাড়া বিদেশে থাকা অবস্থায় তার কাছ থেকে তছির বিভিন্নভাবে প্রায় ৫ লক্ষ টাকার বেশি নিয়েছে। দেশে এসে সেই পাওনা টাকা চাওয়ায় আজ তার ওপর এই হামলা হয়েছে। হামলায় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে ৭-৮টি সেলাই লেগেছে। এছাড়া হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। 

তিনি এই হামলার বিচার ও পাওনা টাকা ফেরত চান।
  
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে, এটি তাদের পারিবারিক ঝামেলা। তারপরও অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ফ্রান্স    প্রবাসী    গণঅধিকার পরিষদ    হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close