শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে হামলাকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (২৯ মার্চ) দুপুরে মাদারীপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ফয়সালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী ও তাওহীদ সন্নামাত হত্যা, পুলিশি কাজে বাধা ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে এসে পুনরায় সন্ত্রাসী বিরোধী কর্মকাণ্ড জড়িয়ে পড়ায় ফের গ্রেপ্তার করা হয়।

ফয়সাল মাতুব্বর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার জয়নাল মাতুব্বরের ছেলে। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগে আওয়ামী লীগ নেতা সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের অনুসারী হিসেবে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে তার জড়িত থাকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

পুলিশ জানায়, ফয়সালকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রোববার বিকালে তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তাকে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া অন্য জামিন ছাড়া মামলাও গ্রেপ্তার দেখানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মস্তফাপুর ও যুব উন্নয়নের সামনে ছাত্রদের ওপর অস্ত্র নিয়ে ফয়সালের হামলার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ফয়সালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি ছিল সে। এছাড়াও তার বিরুদ্ধে অন্য মামলাও রয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী   ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close