শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কনস্টেবল নিয়োগ পরীক্ষায় কোনো তদবির চলবে না : এসপি বেলাল হোসেন
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন বলেন, ‘‘জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এখানে কোনো তদবির চলবে না। তদবির করলেই প্রার্থী বাদ পড়বেন। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলে চলে যাব, তবুও ‘দুই নম্বরি’ করব না। মনে রাখবেন, তদবিরকারীরা আমাকে বলার সাহস পাবে না। এজন্য আপনারা কাউকে কোনো টাকাপয়সা দেবেন না। আর দিলেও সেই টাকা আমার কাছে পৌঁছাবে না।’’
   
রোববার (২৯ মার্চ) বিকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
   
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন আরও বলেন, ‘‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। মানুষ এখন বাটপার হয়ে গেছে। ঢাকা শহরে এখন রাইডার নাই। তারা যাত্রী বহন করছেন না, তেল সংগ্রহে ব্যস্ত। তেল নিয়ে জারকিনে করে চড়া দামে বিক্রি করছেন। এজন্যই তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে।’’
   
জেলায় বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশে বর্তমানে বেকারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ জেলায় সর্বোচ্চ বেকারের সংখ্যা হবে এক লক্ষ। একটু অপেক্ষা করেন, আগামী দুই বছরের মধ্যে সব সমাধান হয়ে যাবে। বিসিক পুরাতন ও নতুন মিলে দুইটি হবে, বিমানবন্দর চালু হবে ও মেডিকেল কলেজ স্থাপিত হবে। তখন জেলায় প্রায় পাঁচ লক্ষ জনবল লাগবে। এতে জেলার বেকার সমস্যার সমাধান হয়ে বাইরের লোকও এখানে চাকরি পাবে।’’
 
রানীশংকৈল কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন—অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার, ওসি আমানুল্লাহ আল বারী ও এসআই রহমতুল্লাহ রনি।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কনস্টেবল    নিয়োগ    পরীক্ষা    তদবির    এসপি   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close