শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসনে আলোচনায় ফরিদপুরের আসমা শহীদ
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৩৩ পিএম
আসমা শহীদ

আসমা শহীদ

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের  সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেত্রী আসমা শহীদ।

জানা যায়, নগরকান্দা-সালথা তথা ফরিদপুরের মাটি ও মানুষের ভেতর থেকে উঠে আসা আসমা শহীদ দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় জীবনে তুখোড় ছাত্রনেত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং কলেজ সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তী ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে নেতৃত্ব দিয়ে তিনি জাতীয় রাজনীতির সঙ্গেও যুক্ত হন।

এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বিএনপির কেন্দ্রীয় নেতা এম. শহীদুল্লাহ শহীদের সহধর্মিণী। দলীয় রাজনীতিতে তাদের যৌথ অবদানও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেত্রীর রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার কারণে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে তিনি এগিয়ে আছেন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়দের মতে, বিএনপি নেতা শামা ওবায়েদ ইতোমধ্যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, যা ফরিদপুরবাসীর জন্য গর্বের বিষয়। 

আসমা শহীদ মনোনয়ন পেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এ অঞ্চলে আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, আসমা শহীদের রাজনৈতিক দূরদর্শিতা, আচরণ ও নেতৃত্বগুণ তাকে একজন পরিপূর্ণ রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংসদে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনি সক্ষম বলেও তাদের অভিমত।

সংরক্ষিত নারী আসনে আসমা শহীদকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলীয় উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন তার সমর্থকরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত নারী আসন   আলোচনা   ফরিদপুরের আসমা শহীদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close