শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আমলা ইউনিয়নের সদরপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত শফিকুল ইসলাম আজম আমলা ইউনিয়নের বিলআমলা গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ শফিকুলের পরিস্থিতি গুরুতর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সদরপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন আজম। এ সময় কয়েকজন তাকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, “তার ডান চোখ, বাম চোয়াল ও উপরের পেটে গুলি লেগেছে। পেটে লাগা গুলি অভ্যন্তরীণ রক্তনালীতে গুরুতর আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।”

এদিকে ঘটনাস্থল থেকে তিন রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার বলেন, “ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   আওয়ামী লীগ নেতা   ডেকে নিয়ে গুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close