শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৩৮ পিএম
নিহত কিশোর জুনায়েদ মিয়া

নিহত কিশোর জুনায়েদ মিয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর ১৪ বছর বয়সী কিশোর জুনায়েদ মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের দিঘির পাশের পতিত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টায় আলিশারকুল গ্রামে বাড়ির সামনে থেকে ওই কিশোর নিখোঁজ হয়। 
 
নিহত কিশোর শ্রীমঙ্গল উপজেলার দুই নম্বর ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের প্রবাসী মো. রমিজ আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টায় বাড়ির সামনে থেকে ওই কিশোর নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ রোববার সন্ধ্যায় আলিশারকুল গ্রামের দিঘির পাশের পতিত জমিতে তার মরদেহ পাওয়া যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় জুনায়েদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। 

মর্মান্তিক এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আপাতত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আমাদের তদন্ত চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    কিশোর    মরদেহ    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close