শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
আক্কেলপুরে একতা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা পর পুনরায় যাত্রা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭০৫ নম্বর একতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা স্টেশনে আটকে থাকে ট্রেনটি। পরে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় আক্কেলপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
   
রেলওয়ে সূত্রে জানা যায়, সটে ন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে ট্রেনটি আক্কেলপুর স্টেশনে পৌঁছায়। নির্ধারিত বিরতির পর ট্রেনটি ছেড়ে যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে তাৎক্ষণিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ও যাত্রীরা অনিশ্চয়তায় পড়েন।

পরবর্তীতে বিষয়টি দ্রুত সান্তাহার রেলওয়ে স্টেশনে জানানো হলে সেখান থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর নতুন ইঞ্জিন সংযুক্ত করে রাত ৮টার দিকে ট্রেনটি আবারও যাত্রা শুরু করে।

এ সময় স্টেশনে অবস্থানরত যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা ও বিরক্তি দেখা দেয়। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় অনেক যাত্রী ভোগান্তির শিকার হন ও ক্ষোভ প্রকাশ করেন।
 
ট্রেনের যাত্রী আরিফুল ইসলাম বলেন, “ট্রেনটি আগেই বিলম্বে চলছিল। আক্কেলপুরে এসে ইঞ্জিন বিকল হওয়ায় আরও দেরি হয়। পরে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন ছেড়ে যায়, তবে এতে আমাদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।”

আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল আলম জানান, যাত্রা বিরতির পর ট্রেন ছাড়ার সময় হঠাৎ ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়। 

তিনি বলেন, “যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। দ্রুত সমস্যার সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।”

কেকে/এসএ



আরও সংবাদ   বিষয়:  আক্কেলপুর    একতা এক্সপ্রেস    ইঞ্জিন    ট্রেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close