মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কেশবপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধর, সেনা সদস্যকে জড়ানোর অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মারধরের ঘটনা ভিন্নখাতে নিতে এক সেনা সদস্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন আলতাপোল গ্রামের অহেদুজ্জামান রাসেল। 
 
রোববার (২৯ মার্চ) দুপুরে কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
  
লিখিত বক্তব্যে অহেদুজ্জামান বলেন, ‘‘আমার ছোট ভাই রাফেউজ্জামান পারভেজসহ তার বন্ধুরা আমার মামাতো বোনকে নিয়ে গত ২১ মার্চ ঈদের দিন বিকালে ঘুরতে বের হয়। একপর্যায়ে তারা কেশবপুর-ভাণ্ডারখোলা সড়কের বাজিতপুর জামে মসজিদ এলাকায় পৌঁছালে বাজিতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ, আবুল হাশেমের ছেলে রাজু ও কাসেম পাটোয়ারীর ছেলে সাইফুলসহ এলাকার কিছু যুবক আমার বোনদের ইভটিজিং করে। প্রতিবাদ করায় তারা আমার ছোট ভাই রাফেউজ্জামানকে হাতুড়ি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে একটি দোকানে আটকে রাখে। এ সময় তার কাছে থাকা নগদ টাকা, স্বর্ণের চেইন, ব্রেসলেট ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।’’
 
তিনি আরও বলেন, ‘‘সংবাদ পেয়ে বাড়ির লোকজন ছোট ভাইকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ ঘটনায় ২৭ মার্চ রাতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এএসআই আলম, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু এবং জাকির হোসেনের নেতৃত্বে কেশবপুর বড় মাছ বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালীন ইভটিজাররা উত্তেজিত হয়ে তাদের ওপর চড়াও হয়। ওই সময় তাদের চাচা সেনা সদস্য মাসুদুর রহমান সৈকত মাছ বাজারের রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি ঘটনা দেখে এগিয়ে আসলে ইভটিজাররা তার ওপরও হামলা চালায়।’’

অহেদুজ্জামান অভিযোগ করেন, ‘‘হামলাকারীরা যখন জানতে পারে সৈকত একজন সেনা সদস্য, তখন নিজেদের রক্ষা করতে সৈকতের ওপর দোষ চাপিয়ে তাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার শুরু করে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন সেনা সদস্যের মান-সম্মান ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

তিনি আরও বলেন, ‘‘মাসুদুর রহমান বিভিন্ন সময় এলাকায় মাদকবিরোধী কথা বলায় স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রকৃতপক্ষে তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন।’’

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তানভির কবির, ফেরদৌসী ও পারভেজ প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর    ইভটিজিং    সেনা    সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close