রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
উত্তরবঙ্গের ৮ জেলায় তেল সরবরাহ শুরু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ট্যাংকলরির ম্যানেজার ও দুই শ্রমিককে নীলফামারীতে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি ১০ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৯ মার্চ) রাত ৮টার পর ফের জ্বালানি তেল সরবরাহ শুরু করেছে পার্বতীপুর রেল হেড ডিপো। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও শ্রমিক নেতাদের সমন্বয়ে এক সমঝোতা বৈঠকে শ্রমিকদের জামিনে মুক্তি দেওয়ার শর্তে লরি শ্রমিকদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক সংগঠনের সভাপতি আতাউর রহমান।

রোববার সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে জ্বালানি তেল উত্তোলন বন্ধ করে দেয় শ্রমিক ইউনিয়ন। এতে নেতৃত্ব দেন পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রমিকরা। এর ফলে রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।

এ সময় উত্তরের ৮ জেলায় অসংখ্য লরি মালিক, ম্যানেজার ও ইউনিয়ন শ্রমিক অংশ নিয়ে ডিপো গেটে মিছিল এবং বিক্ষোভ করেন।

উল্লেখ্য, শনিবার পার্বতীপুর রেল হেড ডিপোর যমুনা কোম্পানি থেকে ম্যানেজার একরামুল হক তেল নিয়ে নীলফামারীর জেলখানা রোডে পৌঁছলে লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এতে লরিটি আটকা পড়লে (শ্রমিক ভাষ্যমতে) জেলার এডিসি নিয়াজ ভুঁইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও হেলপার রিফাতকে গ্রেপ্তার করে ৬ মাসের কারাদণ্ডসহ লাখ টাকা জরিমানা করেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জেলা   তেল সরবরাহ   শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close