রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় তদন্তে মিলল ১১ জনের গাফিলতি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ ট্রেন–বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চরম দায়িত্বহীনতা ও গাফিলতির চিত্র। প্রতিবেদনে ৬ জন গেটম্যানসহ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও বিভাগের অবহেলা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের ৪ জন গেটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের ২ জন গেটম্যান, লালমাই রেলস্টেশনের স্টেশন মাস্টার, দুইজন লোকোমাস্টার, সড়ক বিভাগের নির্মাণকাজ সংশ্লিষ্টতা এবং বাস চালকের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে।”

তিনি আরও বলেন, “তদন্তে অন্তত ৬টি গুরুতর ব্যত্যয় শনাক্ত করা হয়েছে এবং পুরো ঘটনায় একাধিক ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রতিবেদনে ৮টি সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, গত সোমবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ভোররাতে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চলন্ত ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আহত হন অন্তত আরও ২০ জন।

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটিতে নেতৃত্ব দেন এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন এবং রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।

এ ঘটনায় এক বাসযাত্রীর দায়ের করা মামলায় র‌্যাব ও পুলিশ এখন পর্যন্ত তিনজন গেটম্যানকে গ্রেপ্তার করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ট্রেন-বাস সংঘর্ষ   ঘটনা   গাফিলতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close