সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ফরিদপুরে অর্ধগলিত লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর শহরের মসজিদ সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (২৬) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা লাশটি পুকুরে ভাসতে দেখে পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে কোতোয়ালী থানার এসআই রাকিব হোসেনের নেতৃত্বে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা আরও জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করতেন।

ফরিদপুর কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অর্ধগলিত   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close