সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সান্তাহারে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যার চেষ্টা
সান্তাহার, চলন্ত ট্রেন, আত্মহত্যার চেষ্টা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে অদূরে মেহেরুন নেছা পারুল (৩০) নামের এক নারী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

সোমবার (৩০ মার্চ) ভোর ৪টা ৪৫ মিনিটে পৌঁওতা রেলগেটের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরুন নেছা পারুল গত রবিবার সন্ধ্যায় স্টেশনে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে ব্যর্থ হন। রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় রাখে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বাড়ি হিলি ডাঙ্গাপাড়া। পুলিশ তাকে ট্রেনে তুলে দিলে তিনি বিরামপুর স্টেশনে নেমে মায়ের বাড়িতে যাবেন।

পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে তাকে তুলে দেওয়ার সময় ট্রেন চলার সঙ্গে সঙ্গে মেহেরুন নেছা পুলিশের নজর এড়িয়ে লাফ দিয়ে নিচে পড়ে যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।টা

আহত মেহেরুন নেছা পারুল ফুলবাড়ি জেলার বিরামপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত ছাবের আহম্মেদের মেয়ে বলে জানা যায়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, “মেহেরুন নেছা নামের ওই নারী নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মায়ের কাছে খবর দেওয়া হয়েছে। তিনি আসলে আরও বিস্তারিত জানা যাবে।”

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close