শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
জাতীয়
হামের টিকা আসার পরপরই দ্রুত টিকা দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, খুব তাড়াতাড়ি হামের টিকা দেশে আসবে এবং সঙ্গে সঙ্গে তা প্রদান করা শুরু হবে। সংক্রামক রোগের টিকার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মন্ত্রী জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, মা-শিশু স্বাস্থ্যের উন্নতিসহ স্বাস্থ্য খাতের উন্নয়নে ৫ বছরের জন্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, “খুব শিগগিরই এই ওয়ার্কিং গ্রুপ গঠন হবে। এতে ৫ জন্য সদস্য থাকবেন। মে মাসের মধ্যে কর্মপরিকল্পনা দেবে তারা। 

এদিকে জাতীয় টিকা কমিটি জানিয়েছে, হাম মোকাবিলায় সারাদেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি শিশুকে জুনে টিকা দেয়া হবে।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, “ইউনিসেফকে এরইমধ্যে টিকার জন্য টাকা দেয়া হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই টিকা প্রাপ্তির আশা করা হচ্ছে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আগামী ৫ বছরের পরিকল্পনা, বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা, বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সেসব নিয়ে কথা হয়েছে।” কারিগরি সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  হাম   টিকা   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close