শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পূবাইলে ইজিবাইক চালক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলীকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে ভোটমারি ইউনিয়নের ভোটমারি বাজারে মেসার্স জনি ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৩০ মার্চ) দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম খোলা কাগজকে জানান জানান, গত ১১ মার্চ রাতে গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির পাশে মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি ইজিবাইক চালক শাহাবুল ইসলামকে (৪৭) চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে।

পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পূবাইল   ইজিবাইক   চালক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close