সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গজারিয়ায় খাদ্যগুদাম পরিদর্শনে কামরুজ্জামান রতন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার খাদ্যগুদাম পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

​সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার রসুলপুর বাজার সংলগ্ন খাদ্যগুদাম পরিদর্শনে যান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি খাদ্যগুদামটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় গুদামের সেডগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

​উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খাদ্যগুদাম নিয়ে বিভিন্ন সময় আমরা নানা রকম নেতিবাচক কথা শুনি, তাই বাস্তব অবস্থা দেখতে আমি নিজে পরিদর্শনে আসলাম। খাদ্যসামগ্রী রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা আছে কি না অথবা মজুদ খাদ্যের পরিমাণ ঠিক আছে কি না তা যাচাই করা হয়েছে। গজারিয়া উপজেলার খাদ্যগুদামে বর্তমানে ৫টি সেড রয়েছে যার মধ্যে ৪টিতে খাদ্যসামগ্রী মজুদ আছে। সার্বিক পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট; কোথাও কোনো অনিয়ম পাওয়া যায়নি।’

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, মুন্সীগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক লিটন কুমার প্রামাণিক, গজারিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজোয়ার রহমান, রসুলপুর এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু এবং মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মোল্লা প্রমুখ।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   খাদ্যগুদাম   পরিদর্শন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close