সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
জাতীয়
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:২৭ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৩:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

জানাজার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজ সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের পক্ষে বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং মরহুমার স্বামী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানাজায় উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান।

স্পীকার তার সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৬ বছরের সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন।

তিনি জানান, দিলারা হাফিজ পেশায় শিক্ষক ছিলেন এবং মাউশির মহাপরিচালক পদ অলংকৃত করেন।

এসময় তিনি আরও উল্লেখ করেন, তাদের দুজনেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।

জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মো. নূরুল ইসলাম ও অন্যান্য হুইপবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজায় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিরোধী দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্পিকার   সহধর্মিণী   দিলারা হাফিজ   জানাজা সম্পন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close