রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গোপন সূত্রে জানা যায়, রানীরবন্দর বাজারে মাংস বিক্রেতা মো. রনি ইসলামের বাড়িতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বাজারে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ দল সেখানে অভিযান চালায়।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ বলেন, “অসুস্থ পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাদ্য বাজারে বিক্রি হতে দেওয়া হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মো. মকবুল হোসেন জানান, অসুস্থ পশু জবাই ও মাংস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চিরিরবন্দর   অসুস্থ গরু   মাংস   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close