শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সালথায় নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৫৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় উপজেলায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইকরাম মোল্লা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমড়োল গ্রামের মৃত আমির হোসেন মোল্লার ছেলে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের কামরুল মেম্বারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তার ওপর সালথার দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইক ও বিপরীত দিক থেকে আসা পেঁয়াজভর্তি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী ইকরাম মোল্লা ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত আরও ৪-৫ জন যাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
  
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলছে। নসিমন চালক দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত ইজিবাইক ও নসিমন পুলিশ হেফাজতে রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সালথা    নসিমন    ইজিবাইক    বৃদ্ধ    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close