শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
উল্লাপাড়ায় ১৩ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২’-এর সদস্যরা।

রোববার (২৯ মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
  
সোমবার (৩০ মার্চ) সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১২ অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো. আতিকুর রহমান মিয়া।
 
আটককৃতরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম ও মোক্তার হোসেনের ছেলে মো. আবুল হাসান।

আতিকুর রহমান বলেন, ‘‘রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান চালিয়ে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১২ সদস্যরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে ১২ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।’’
 
তিনি আরও বলেন, ‘‘ধারণা করা হচ্ছে ঈদুল আজহায় বাজারে ছাড়ার জন্য জাল নোট প্রস্তুত করছিল গ্রেপ্তারকৃতরা। এই চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  উল্লাপাড়া    জাল    নোট    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close