শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কাপাসিয়ায় ফিলিং স্টেশন মনিটরিংয়ে কর্মকর্তা নিয়োগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে প্রতিটি ফিলিং স্টেশনে একজন করে মনিটরিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্টেশনে সরেজমিন তদারকি কার্যক্রম পরিচালনা করছেন।

জানা গেছে, এ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার (৩০ মার্চ) জাতীয় মহিলা সংস্থারর উপজেলা সংগঠক মো. এমরান হোসেন ‘মোল্লা ফিলিং স্টেশন’-এ মনিটরিং করেন। একইভাবে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কিবরিয়া হোসেন ‘দ্বীন ফিলিং স্টেশন’-এ এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম ‘জাহান ফিলিং স্টেশন’-এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

এছাড়া উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজুল আমিন ‘নেমো ফিলিং স্টেশন’-এ মনিটরিং করেন বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অতিরিক্ত মূল্য আদায় ও অনিয়ম রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন, ‘এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   ফিলিং স্টেশন মনিটরিং   কর্মকর্তা নিয়োগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close