মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বকশীগঞ্জে জ্বালানি সংকট তীব্র, দ্বিগুণ সরবরাহেও মিটছে না চাহিদা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় পাম্প কর্তৃপক্ষের দাবি, আগের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণ তেল সরবরাহ করা হলেও ক্রমবর্ধমান চাহিদার কারণে পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছে মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশন। 

জানা যায়, পাম্পে তেল না থাকায় সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। এছাড়া শুধু বকশীগঞ্জ উপজেলা নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও বিপুল সংখ্যক মানুষ এখানে তেল নিতে আসছেন। ফলে পাম্পগুলোতে প্রতিদিন দীর্ঘ লাইন এবং অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

প্রকৃত প্রয়োজনের তুলনায় অনেকেই অতিরিক্ত তেল সংগ্রহ করছেন। এমনকি যাদের নিজস্ব যানবাহন নেই, তারাও অন্যের মোটরসাইকেল বা কনটেইনার ব্যবহার করে তেল নিচ্ছেন। এতে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে, পাম্প সংলগ্ন এলাকার কিছু অসাধু ব্যক্তি তেল সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছেন এমন অভিযোগও উঠেছে। 

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

ভুক্তভোগী এক গ্রাহক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। অথচ কেউ কেউ একাধিকবার তেল নিচ্ছে।’

আরেকজন ভুক্তভোগী জিয়াউর রহমান বলেন, ‘রাত ৮টায় লাইনে দাঁড়িয়ে সকাল ৮টায় তেল পেয়েছি। এ ভোগান্তি আর কতদিন চলবে বুঝতে পারছিনা।’

পাম্প কর্তৃপক্ষ বলছে, তারা নির্ধারিত নিয়ম মেনে তেল সরবরাহ করছে। তবে, অতিরিক্ত চাহিদা ও অনিয়ন্ত্রিত ক্রয়ের কারণে সংকট তৈরি হচ্ছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনিক নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা, যাতে তেলের সুষম বণ্টন নিশ্চিত করা যায় এবং কৃত্রিম সংকট দূর হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বকশীগঞ্জ   তেলের সংকট   দ্বিগুণ সরবরাহ   চাহিদা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close