শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
রাজনীতি
জিয়াউর রহমানের মাজারে ৪২ জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ৪২ জেলা পরিষদের  নবনিযুক্ত প্রশাসক। তারা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খাঁনসহ ৪২ জেলা পরিষদের প্রশাসক উপস্থিত ছিলেন। 

তারা জানান, আজকের পর দেশের প্রতিটি জেলায় নাগরিকদের আগামীতে সঠিক সেবা দেওয়া হবে।

প্রশাসকরা বলেন, ‘আমরা দেশ ও গণমানুষের জন্য কাজ করবো।’

মীর শাহে আলম বলেন, ‘উন্নয়ন পরিকল্পনা ও সংস্কারমূলক কার্যক্রম আরো গতি পাবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দেশের সব কার্যক্রম পরিচালনা করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জিয়াউর রহমানের মাজার   জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close