শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
লোহাগাড়ায় প্রবাসীকে ভবন থেকে উচ্ছেদের চেষ্টা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:৫০ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক প্রবাসীকে তার নিজস্ব ভবন থেকে উচ্ছেদের চেষ্টা, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পিতা মোহাম্মদ ইদ্রিস। 

সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
  
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ ইদ্রিস জানান, তার ছেলে মোহাম্মদ জাহেদুল ইসলাম ২০১২ সাল থেকে ওমানে প্রবাস জীবন অতিবাহিত করছেন। গত ২০১৭ সালের ২৭ জুলাই জাহেদুল তার মা নূর জাহান বেগমের কাছ থেকে লোহাগাড়া মৌজায় ২ দশমিক ১২ শতক জমি হেবা দলিলের মাধ্যমে প্রাপ্ত হন। দলিলটি হেবা হলেও সেদিনই ব্যাংক এশিয়া লোহাগাড়া শাখার মাধ্যমে জমির মূল্য বাবদ ৪ লক্ষ ৮০ টাকা নূর জাহান বেগমকে পরিশোধ করা হয়। পরবর্তীতে লোহাগাড়া সদরের দুই নম্বর ওয়ার্ডের দয়ার পাড়া এলাকায় ওই জমিতে প্রবাসের কষ্টার্জিত আয়ে একটি সাড়ে চার তলা ভবন নির্মাণ করেন জাহেদুল, যা বর্তমানে ভাড়া দেওয়া রয়েছে।
  
ভুক্তভোগীর পিতা অভিযোগ করেন, ২০২০ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী নূর জাহান বেগমের সাথে তার বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। এই পারিবারিক বিরোধের সুযোগ নিয়ে নূর জাহান বেগম ও তার মেয়ে ফাতেমা স্থানীয় কিছু বহিরাগত ব্যক্তির সহায়তায় ওই ভবনটি দখলের চেষ্টা চালাচ্ছেন।

তিনি আরও দাবি করেন, গত ২৯ মার্চ থেকে একটি কুচক্রী মহলের প্ররোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রবাসী ছেলের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার, হুমকি ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

এই অবস্থায় প্রবাসীর সম্পদ রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া    প্রবাসী    উচ্ছেদ    সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close