শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ইউএনওর প্রচেষ্টায় পাম্প থেকে জ্বালানি তেল পেল সালথাবাসী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সালথা উপজেলা নির্বাহী অফিসার মো. দবির উদ্দিনের প্রচেষ্টায় পাম্প থেকে জ্বালানি তেল পেয়েছেন এলাকাবাসী। 

সোমবার (৩০ মার্চ) বিকালে সালথা উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশনে দবির উদ্দিনের তদারকিতে পেট্রোল ও ডিজেল বিক্রি শুরু করা হয়েছে। 

সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেল, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও কৃষকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যানবাহনে সুশৃঙ্খলভাবে তেল বিক্রি করা হয়। প্রতি মোটরসাইকেলে ৩০০ টাকার তেল দেওয়া হয়। এছাড়াও অন্যান্য যানবাহনে ধারণ ক্ষমতার অর্ধেক পরিমাণ তেল দেওয়া হয়। 

মেসার্স মনোয়ারা ফিলিং স্টেশনের ম্যানেজার দিপক দাস বলেন, ‘আজকে যদি ইউএনও মহাদয় আপ্রাণচেষ্টা না করতেন, তাহলে সালথাবাসীকে তেল দিতে পারতাম না। তার সহযোগিতায় সালথায় তেল আনতে পারছি। কৃষিকাজে সবাইকে তেল দিতে পারবো আশা রাখছি।’

দবির উদ্দিন বলেন, ‘সালথা উপজেলা কৃষি প্রধান এলাকা। কৃষকদের কথা চিন্তা করে মেঘনায় কথা বলে তেলের ব্যবস্থা করা হয়। আশা করি, এখন থেকে সালথায় তেলের কোন ঘাটতি পড়বে না।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইউএনওর প্রচেষ্টায়   জ্বালানি তেল   সালথাবাসী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close