সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হাতিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম আপডেট: ৩০.০৩.২০২৬ ৯:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চাঁদা না পেয়ে দোকানে ঢুকে এক ব্যবসায়ী ও তার ছেলের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এতে ব্যবসায়ী হাজী মো. হেলাল উদ্দিন, তার ছেলে ও এক কর্মচারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার পৌরসভা এলাকায় ওছখালী পুরাতন বাজারে ‘মেসার্স হাজী হেলাল এন্টারপ্রাইজ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (৩০ মার্চ) সকালে এ বিষয়ে ভুক্তভোগী হাতিয়া থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় মো. ইসমাইল হোসেনকে (৪২) প্রধান আসামি করে মোট ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে হাতিয়া থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্তরা সবাই স্থানীয় চরকৈলাশ এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে হেলাল উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের কোপ ও রডের আঘাতে গুরুতর জখম হয়। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তার ছেলে মো. শাহেদ উদ্দিন ও দোকানের কর্মচারী টুটুল দাসও গুরুতর আহত হন।
 
হামলার সময় দুর্বৃত্তরা দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা লুট করে। এছাড়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল একটি টমটমে করে নিয়ে যায় ও কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

এতে প্রায় ৬ লাখ ৮৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, ‘‘আমি দীর্ঘ অনেক বছর ধরে এই বাজারে ব্যবসা করি। তারা অনেক আগে থেকে বিভিন্ন সময়ে আমার থেকে চাঁদা দাবি করে আসছে। সেদিন আবারও দোকানে এসেছে চাঁদার জন্য। আমি চাঁদা দিতে অপারগ হওয়ায় দোকানে হামলা করে। তারা যাওয়ার সময় মামলা করলে দোকান জ্বালিয়ে দেওয়ার ও প্রাণনাশের হুমকি দিয়ে যায়।’’

অভিযুক্ত ইসমাইল হোসেন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা এ ধরনের কোনো হামলা করিনি। বরং সে আমার ছেলেদের মারধর করতে গিয়ে নিজেই ড্রেনে পড়ে গেছে।”
 
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘‘মামলা রুজুর প্রক্রিয়া ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া    চাঁদা    হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close