রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
সৈয়দপুরে আগুনে পুড়লো ছয় পরিবারের ১১ ঘর
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছ। মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

রোববার (২৯ মার্চ) মধ্যরাতে শহরের বাস টার্মিনালের কাছে নিয়ামতপুর এলাকায় এঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, রোববার গভীর রাতে এলাকার আসমা বেগমের ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পার্শবর্তী শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, জহুরুল ইসলাম, জাহিনুর ইসলাম ও মোকছেদুল ইসলামেরসহ ছয় পরিবারের ১১টি আধাপাকা টিনসেট ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। 

খবর পেয়ে সৈয়দপুর দমকল বাহিনীর তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নীচে বসবাস করছে।

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন ম্যানেজার মো. আবু হাশেম বলেন, ‘মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।’

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে পরিবারগুলোর মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শাহীন আকতার ও সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগমের পক্ষ থেকে কাপড়সহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৈয়দপুর   আগুনে পুড়লো   পরিবার   ঘর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close