রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত দুই
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 
 
সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন হলেন শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক হান্নান মিয়া (৩৫)। এ প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত বাকি একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা অটোরিকশা চালকসহ এতে থাকা চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই অটোরিকশার আরোহী।
 
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না রাত সাড়ে ৮টায় বলেন, ‘‘দুর্ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মাইক্রোবাস চালক মো. নাঈম মিয়াকে (২৪) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নাঈম চুনারুঘাট উপজেলার রাজারবাজার এলাকার জামাল মিয়ার ছেলে। নিহত দুইজনের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে আছে। নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    অটোরিকশা    মাইক্রোবাস    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close