রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
গজারিয়ায় ধর্ষণচেষ্টা প্রতিরোধে আত্মরক্ষায় ব্লেড হাতে গৃহবধূ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ ব্লেড দিয়ে পাল্টা আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গৃহবধূ যখন রান্নাঘরের কাজ সেরে ঘরে ফেরেন, তখন সুযোগ বুঝে হাতেম আলী তার ঘরে প্রবেশ করেন। পাশের কক্ষে সন্তানরা পড়তে থাকায় ও ঘরে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়।
 
ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘‘উদ্দেশ্য বেগতিক দেখে আমি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড তুলে নিই। ধস্তাধস্তির একপর্যায়ে সম্ভ্রম বাঁচাতে আমি তার শরীরের নিম্নাংশে আঘাত করি। লোকলজ্জার ভয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অভিযুক্ত হাতেম আলী একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।’’

এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘‘একজন মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। তাকে অতিদ্রুত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে।’’
  
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘‘আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির ঘরে প্রবেশ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে ও অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া    ধর্ষণ    আত্মরক্ষা    ব্লেড    গৃহবধূ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close