শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
দেশজুড়ে
মিঠামইন হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) বিকালে ৩টার দিকে উপজেলার ঢাকী সেতুর পাশের বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শরীফ মিয়া ঢাকী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
 
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মিঠামইন    হাওর    বজ্রপাত    কৃষক    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close