রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
বোদায় ফুয়েল কার্ডবিহীন মোটরসাইকেল চালক পাবেন না তেল
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম জানিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি তেল দেওয়া হবে না। 

সোমবার (৩০ মার্চ) বিকালে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবলমাত্র বৈধ কাগজপত্রধারী মোটরসাইকেল চালকদের ফুয়েল কার্ড প্রদান করা হবে।

এ বিষয়ে এক নির্দেশনায় বলা হয়েছে, বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বৈধ মোটরসাইকেল চালকদের মঙ্গলবার (৩১ মার্চ) থেকে অফিস চলাকালীন সময়ে উপজেলা পরিষদ হলরুমে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। চালকদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্স টোকেনসহ অন্যান্য কাগজপত্র সঙ্গে আনতে হবে। 

এছাড়া ফুয়েল কার্ড সংগ্রহের জন্য কোনো প্রকার অর্থ প্রদানের প্রয়োজন হবে না বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বোদা    ফুয়েল কার্ড    মোটরসাইকেল    জ্বালানি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close