রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
জাতীয়
ঢাকা জেলায় প্রশিক্ষিত যুবদের মাঝে এমএফএস পদ্ধতিতে ভাতা বিতরণ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা জেলায় প্রশিক্ষিত যুবদের মাঝে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পদ্ধতিতে যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকা জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
 
অনুষ্ঠানে ঢাকা জেলার তিন মাস মেয়াদী পোশাক প্রশিক্ষণ কোর্সের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা রকেটের মাধ্যমে বিতরণ করা হয়। এছাড়া, ক্যান্টনমেন্ট ইউনিট থানার সাত দিন মেয়াদী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১৮ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।

প্রশিক্ষণার্থীরা তাদের বিকাশ ও রকেট অ্যাকাউন্টে ভাতা তাৎক্ষণিকভাবে পাওয়ায় এই নতুন পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন। এ ঘটনাকে ঢাকা জেলায় অনলাইনে ভাতা বিতরণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একেএম শাহরিয়ার রেজা।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। 

তিনি বিকাশ ও রকেটের মাধ্যমে ভাতা বিতরণের সূচনা ঘোষণা করেন। 

বিশেষ অতিথি ছিলেন হেড অব রকেট আহমেদ শামসুল হুদা, বিকাশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (গভর্নমেন্ট পার্টনারশিপ) মেহমুদ আশিক ইকবাল।

অনুষ্ঠানে অতিথিরা এমএফএস পদ্ধতিতে ঢাকাসহ অন্য জেলায় ভাতা বিতরণ কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রিয়সিন্ধু তালুকদার। 

তিনি ডাচ বাংলা ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের সহযোগিতা কামনা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা জেলা   প্রশিক্ষিত যুব   এমএফএস পদ্ধতি   ভাতা বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close