রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাতক্ষীরায় সাত হাজার লিটার পেট্রলসহ তেলবাহী লরি আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৩৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাতক্ষীরায় জেলায় অনুমোদনহীন জ্বালানি তেল বিক্রির সময় একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় জনতা। 

রোববার (৩০ মার্চ) গভীর রাতে জেলার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামে সড়ক থেকে ৭ হাজার লিটার পেট্রলসহ লরিটি আটক করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, রোববার বিকেলে খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেলবাহী লরিটি সাতক্ষীরার দেবহাটা উপজেলার তেল পাম্পে সরবরাহের জন্য রওনা হয়। তবে রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা গ্রামে সড়কে তেল বিক্রির সময় স্থানীয় লোকজন লরিটি আটক করেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তেল সংক্রান্তে বৈধ কাগজপত্র না থাকায় লরিটি আটক করে থানায় নেয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   পেট্রল   তেলবাহী লরি আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close