শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
জ্বালানি মজুদ ও পাচার প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে কার্যক্রম জোরদার বিজিবির
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৪২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এবং অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুদের  অপচেষ্টা প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিস্তা ব্যাটালিয়লের (৬১ বিজিবি) দায়িত্বপূর্ণ লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে।

এ প্রেক্ষিতে সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং সীমান্ত সংলগ্ন ফিলিং স্টেশন ও ডিলারদের জ্বালানী তেল উত্তোলন ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। 

পাশাপাশি সন্দেহভাজন যানবাহনে আকস্মিক তল্লাশি, নিয়মিত মোবাইল টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ পরিবহন রুটে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

এছাড়াও তেল পাচারের সঙ্গে জড়িত সম্ভাব্য সিন্ডিকেট শনাক্তকরণে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। অবৈভাবে জ্বালানি মজুত ও পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে জনগণকে তেল পাচার থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

বিজিবি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি মজুদ   পাচার প্রতিরোধ   লালমনিরহাট সীমান্ত   কার্যক্রম জোরদা   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close