শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গাজীপুরে বন্ধ ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকায় ‘তেল নেই’ অজুহাতে বন্ধ রাখা হয় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন। সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে এ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুদকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অক্টেন উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিকভাবে জানা যায়, পাম্পটিতে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ অজুহাতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রয় বন্ধ রাখা হয়েছিল—যা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বলে প্রতীয়মান হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজার মো. হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস বলেন, “বিজিবি সর্বদা দেশের স্বার্থে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে অবৈধ মজুদ ও বাজার অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ৩৪ হাজার লিটার   জ্বালানি তেল   বন্ধ ফিলিং স্টেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close