রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:১৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি বাজারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) কালামৃধা বাজারের ব্যবসায়ী আলমগীর বিলুয়াকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দাম রাখায় ১০ হাজার টাকা জরিমানা আদায় ও মুচলেকা গ্রহণ করা হয়।

এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম।

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে মর্মে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ব্যবসায়ী আলমগীর বিলুয়াকে জ্বালানি তেলের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করবেন মর্মে অঙ্গীকার করেন ওই ব্যবসায়ী।

এসময় অন্যান্য ব্যবসায়ীদেরকেও সতর্ক করা হয়। আদালত পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   অতিরিক্ত দাম   জ্বালানি   ব্যবসায়ীকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close