শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সংসদ ভবনে নামাজের সময় এমপির জুতা উধাও
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:২৮ এএম আপডেট: ৩১.০৩.২০২৬ ৯:৩৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে মাদারীপুর–১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার জুতা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ফেসবুক পোস্টে এমপি হানজালা লিখেছেন, সংসদে নামাজ আদায় শেষে তিনি দেখতে পান, তার জুতার পরিবর্তে অন্য একটি জুতা রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন এবং নিজের জুতাটি সেখানে রেখে গেছেন।

তিনি আরও উল্লেখ করেন, ঘটনাটি তার কাছে একটি “মজার ও অদ্ভুত” অভিজ্ঞতা হিসেবে মনে হয়েছে। একই সঙ্গে যিনি ভুল করে জুতা নিয়ে গেছেন, তার মঙ্গল কামনা করেন তিনি।

পোস্টে তিনি অনুরোধ জানান, যদি সংশ্লিষ্ট ব্যক্তি পোস্টটি দেখে থাকেন, তবে তার জুতাটি ফেরত দিলে তিনি খুশি হবেন। এছাড়া ভুলবশত রেখে যাওয়া জুতাটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করে রাখা হয়েছে বলেও জানান এই সংসদ সদস্য।

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close