শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৪৫ এএম

ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে,। তবে, এখন সিলেটসহ সারাদেশের রেলসংযোগ স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা দিকে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, ‘এ ঘটনার পর সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে।’

জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে চরম ভোগান্তি পড়তে হয় সিলেট গামী কয়েকশো ট্রেনের যাত্রী। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনটি উদ্ধার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোমান আহমেদ বলেন, ‘সিলেট থেকে বিকল্প একটা ইঞ্জিন এসে উপবন এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  উপবন এক্সপ্রেস   ট্রেনের ইঞ্জিন   হঠাৎ আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close