শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
কুমিল্লায় ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৫২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লায় ছেলের দা’য়ের কোপে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জেলার বরুড়া পৌর এলাকার পাঠানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলী আকবর (৫৫)। তিনি পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডের অভিযুক্ত তার ছেলে আবুল কালাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার পুলিশ পরিদর্শক সঞ্জয় সরকার। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা আলী আকবরকে ছেলে আবুল কালাম দা দিয়ে বসতঘরে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে তাৎক্ষণিক বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কালাম গত দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন। এর আগে তিনি অটোরিকশা চালক ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে অভিযুক্ত আবুল কালামকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   ছেলের দা’য়ের কোপ   বাবার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close