রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
সরকার মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১০:৫৪ এএম আপডেট: ৩১.০৩.২০২৬ ১০:৫৮ এএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, “বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কেবল চিকিৎসা নয়, প্রতিটি ক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতেও সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।”

সোমবার (৩০ মার্চ) রাজধানী ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হার্ট ফেইলিওর ডিভিশন এবং বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে আয়োজিত বাংলাদেশে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনে হার্ট ফেইলিওর বা হৃদযন্ত্রের অকার্যকরিতার উন্নত চিকিৎসা এবং বৈজ্ঞানিক সেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

হার্ট ফেইলিওর সম্মেলনে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কনভেনার প্রফেসর ড. মো. শফিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, গাজীপুর–৩ আসনের সংসদ সদস্যসহ দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসক এবং বিভিন্ন মেডিকেলের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।।

তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

তিনি অভিজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, “দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পায়, সেজন্য সম্মাননায় খ্যাত আপনাদের মতো চিকিৎসক তৈরি করতে হবে। তাহলে দেখবেন আপনারা রোগীর কাছে নয়, রোগীরা আপনাদের কাছে চিকিৎসা নিতে ভিড় করবে, তখন আপনারাও গর্বিত বোধ করবেন।”

তিনি আরও বলেন, “দেশে হৃদরোগ বিশেষজ্ঞ ও দক্ষ জনবল তৈরি করতে সরকার বিদেশে উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।’’ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্যখাতে নীতি নির্ধারণে সহায়ক হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চিকিৎসকদের উদ্দেশ্যে সম্বোধন করে বলেন, “আপনারা যে পেশায় নিযুক্ত, এটি অত্যন্ত গৌরবের। স্বাস্থ্য মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব কঠিন পথে আছি। এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি প্রধানত চিকিৎসকদের সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সরকার এমন একটি স্বাস্থ্য কাঠামো তৈরি করতে চায় যেখানে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ কম খরচে হার্টের উন্নত চিকিৎসা পাবে। স্বাস্থ্যখাতের উন্নয়নে সেবামূলক মনোভাব নিয়ে রোগীর সেবায় আরও আন্তরিক হওয়া এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানাই।”

দিনব্যাপী বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা এবং অভিজ্ঞ চিকিৎসকদের বক্তৃতায় চিকিৎসকগণ বলেন, দেশে হৃদরোগ চিকিৎসায় ব্যাপক পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সরকার   মানসম্মত   আধুনিক চিকিৎসাসেবা   সমাজকল্যাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close