শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
জাতীয়
দেশে পেট্রোল-ডিজেল মজুতের তথ্য প্রকাশ করল জ্বালানি বিভাগ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সংকটের আশঙ্কা থাকলেও দেশে আগামী মাসেও কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একই সঙ্গে পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুতের তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন জ্বালানি মজুত রয়েছে। এর মধ্যে ডিজেল ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৭ হাজার ৯৪০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন।

তিনি বলেন, “দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও সংকট হবে না।”

তিনি আরও জানান, “ডিজেল পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। জ্বালানি বিক্রি মনিটরিংয়ে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যা শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পেট্রোল   মজুত   জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close