শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
লোহাগাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভ্যান চালকের সংবাদ সম্মেলন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও সম্পত্তি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রহিম, যিনি পেশায় ভ্যানচালক।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা করায় আমি মামলা করি। এর জেরে প্রতিপক্ষ আমাদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে এবং বাধা দিলে আমাকে মারধর করে। আমার বোন জেসমিনকে গুরুতর আহত করা হয়েছে, তিনি এখনও চিকিৎসাধীন।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের পরিবারকে নিঃস্ব করা হয়েছে। প্রতিপক্ষ আমাদের উচ্ছেদ করে ভিটেমাটি দখল করতে চায়।”

সংবাদ সম্মেলনে আব্দুর রহিমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্রবধূ সোলতানা জাহান রিখা। এসময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   সন্ত্রাসী হামলা   প্রতিবাদ   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close