শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:২৪ পিএম

নওগাঁর পোরশা উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি থেকে নির্যাতনপূর্বক উচ্ছেদের অভিযোগ তুলে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ভাই সাদেকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলার সারাইগাছী বাজারের একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সাদেকুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম উপজেলার পোরশা সদরের নওপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদেকুল ইসলাম জানান, পৈতৃক সূত্রে পাওয়া নওপাড়া গ্রামের বসতবাড়িতে দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে নির্মাণ করে স্বপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু তার ছোট ভাই মঞ্জুরুল ইসলাম জোরপূর্বক বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাকে হুমকি-ধামকি দিয়ে এক পর্যায়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “তার ভাই দুর্দান্ত ও হিংস্র প্রকৃতির হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যান একাধিকবার সালিশ বৈঠক করেও কোনো সমাধান করতে পারেননি। কোথাও বিচার চাইতে গেলে উল্টো তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।”

বর্তমানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বসতবাড়িতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তার স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, “আমি আমার বড় ভাইকে বলেছি, সে আমার দখলকৃত বাড়িতে আসুক, আর আমি তার দখলকৃত বাড়িতে যাই। কিন্তু তিনি এতে রাজি হচ্ছেন না।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সংবাদ সম্মেলন   পোরশা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close