শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
কালাইয়ে মাদকদ্রব্যসহ সাতজন গ্রেপ্তার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:০২ পিএম আপডেট: ৩১.০৩.২০২৬ ৩:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

গ্রেপ্তারকৃতরা হলেন— জোবেদা বেগম (৩৮), মনোয়ার হোসেন (২৩), মোস্তাফিজুর রহমান (৩৫), জহির উদ্দিনের ছেলে জাবেদুর আলী (৩৯), আবু হাসান (৩৫), শাহীন মণ্ডল (৩২) এবং তার স্ত্রী পলি বেগম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, (২৯–৩০ মার্চ) দুই দিনে কালাই থানার পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আহম্মেদাবাদ ও উদয়পুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, সাতটি মোবাইল ফোন এবং নগদ ১৯ হাজার ৩৯৪ টাকা উদ্ধার করা হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   মাদকদ্রব্য   সাতজন   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close