শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, খানসামায় মুদি ব্যবসায়ীর জেল-জরিমানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক মুদি ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাো হয়। 

অভিযানে ওই দোকান থেকে ১০০ দশমিক ৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পরে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। একই সঙ্গে জুয়েল রানা নামে ওই মুদি ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

জুয়েল ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলায় সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস। 

তিনি বলেন, ‘জ্বালানি তেলের চলমান সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতেই এ অভিযান চালারো হয়েছে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পেট্রোল মজুদ   বেশি দামে বিক্রি   খানসামা   মুদি ব্যবসায়ী   জেল-জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close