মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নইমুলকে (৭৬) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই হামলার ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় ওয়াহিদুজ্জামান নইমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওয়াহিদুজ্জামান নইমুল উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় নাসিমুল-মনির গংয়ের সাথে  ওয়াহিদুজ্জামান নইমুলের দীর্ঘদিনের বিরোধ চলছিল। আজ দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের একপর্যায়ে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগোলে আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​হাসপাতালে চিকিৎসাধীন ওয়াহিদুজ্জামান বলেন, ‘ল্যাংড়া খোকনের ছেলে তুহিন ও তার ছোট ভাইসহ অন্তত ১০-১২ জন আমার ওপর হামলা চালিয়েছে। গতকাল রাতেও তারা আমাকে হুমকি দিয়েছিল। তুহিন একজন চিহ্নিত অপরাধী এবং ছাত্রলীগ নেতা। সরকার পরিবর্তনের পর সে দীর্ঘদিন জেল খেটে সম্প্রতি জামিনে বেরিয়ে এসে পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।’

​গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, ‘আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।’

​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

​উল্লেখ্য, ওয়াহিদুজ্জামান নইমুল গত কয়েক বছর ধরে স্থানীয় রাজনীতি ও নানা ঘটনায় আলোচিত। ২০২৪ সালের মে মাসে তিনি বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি ও অপহরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন। আজকের হামলার মূল অভিযুক্ত তুহিন ওই সাবেক চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। অপরদিকে, স্থানীয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ ওই ঘটনার আগে সংবাদ সম্মেলন করে ওয়াহিদুজ্জামানকে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেছিলেন; যা নিয়ে সেসময় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বীর মুক্তিযোদ্ধা   কুপিয়ে জখম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close