শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ইশরাক আহমেদ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। 

মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইশরাক আহমেদ সিদ্দিকী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া তিনি কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী বলিয়াদী জমিদার পরিবারের বর্তমান বংশধর। 

তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও জনসম্পৃক্ত কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি এলাকায় পরিচিতি অর্জন করেছেন।

ইশরাক আহমেদ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। গাজীপুর জেলার উন্নয়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিয়োগপ্রাপ্ত প্রশাসক গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর জেলা পরিষদ   প্রশাসক ইশরাক আহমেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close