শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফেনী জেলা পরিষদের প্রশাসক হলেন এমএ খালেক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম
এমএ খালেক

এমএ খালেক

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা এমএ খালেক।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে  নিয়োগ দেওয়া হয়। 

গণ-অভ্যুত্থানের পর থেকে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন আত্মগোপনে চলে যাওয়ায় ফেনীর জেলা প্রশাসক (ডিসি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।  

প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিয়োগপ্রাপ্ত প্রশাসক জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (৩) অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।’

এমএ খালেক ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেনীর জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এমএ খালেক ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুর রউপের ছেলে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফেনী জেলা পরিষদের প্রশাসক   এমএ খালেক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close