শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে হাসপাতালে জরিমানা ও সিলাগালা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম আপডেট: ৩১.০৩.২০২৬ ৮:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি হাসপাতালকে  জরিমানা ও একটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) উপজেলার মাওনা চৌরাস্তায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে ‘জহির ডায়াগনস্টিক চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল’-এ অগ্নিনির্বাপণ ব্যবস্থার অনুমোদন না থাকা এবং যন্ত্রপাতিতে ত্রুটি পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে ‘মাওনা সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার’-এ অভিযান চালাতে গেলে চিকিৎসক ও স্টাফরা পালিয়ে যান। পরে সেখান থেকে একটি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ‘নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   হাসপাতাল   জরিমানা   সিলাগালা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close