শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত জেলে উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুন্দরবনের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর কবল থেকে অপহৃত এক জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যটি জানিয়েছেন।

জানা যায়, সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় ডাকাত জোনাব বাহিনীর অবস্থানের গোপন সংবাদ পায় কোস্ট গার্ড। এর ভিত্তিতে সোমবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা অপহৃত জেলেকে ফেলে রেখে দ্রুত বনের গভীরে পালিয়ে যায়।

অভিযানে কোনো ডাকাতকে আটক করা সম্ভব না হলেও মজিবর গাজী নামের ৫০ বছর বয়সী ওই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। 

মজিবর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। উদ্ধার শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এ বিষয়ে বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ বিস্তারিত ব্রিফিং দেন। 

তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   জোনাব বাহিনী   অপহৃত   জেলে উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close