রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
দুর্নীতির অভিযোগে বদলি বিদায়ে ‘রাজকীয় আয়োজন’
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম
মোল্যা রেজাউল করিম

মোল্যা রেজাউল করিম

চট্টগ্রাম অঞ্চলের বন বিভাগে দেড় বছর ধরে দাপটের সাথে বহুমুখি অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ হওয়া বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের বিদায় ঘিরে এখন চলছে এক এলাহী কান্ড কারখানা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আগামী ২ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামীকাল  বুধবার (১ এপ্রিল) নবাগত সিএফ মিহির কুমার দোর নিকট দায়িত্বভার হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত এই কর্মকর্তা। তবে তার প্রস্থানকে ঘিরে কোনো অনুশোচনা বা সাধারণ আনুষ্ঠানিকতা নয়, বরং এক বিলাস বহুল এবং বিতর্কিত বিদায় অনুষ্ঠানের মহোৎসব আয়োজন করা হয়েছে। এই আয়োজন বর্তমানে বন বিভাগের অভ্যন্তরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

অভিযোগ উঠেছে, দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে রাজকীয় বিদায় দিতে উঠেপড়ে লেগেছেন তার বিশ্বস্ত ও সুবিধাভোগী কয়েকজন বিভাগীয় বন কর্মকর্তা। এই বিদায় অনুষ্ঠান সফল করতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও মোহাম্মদ সোহেল রানা, বান্দরবান প্লান্টেশন ডিভিশনের আবু ইউসুফ  উপকূলীয় বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এমএ হাসানের সমন্বয়ে একটি শক্তিশালী আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বিদায়ী উপহার হিসেবে অত্যন্ত মূল্যবান সামগ্রী কেনা এবং প্রায় দুই শতাধিক মানুষের ভূরিভোজের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে  লাখ লাখ টাকা। 

এই বিশাল অংকের টাকার যোগান দেওয়ার জন্য চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন রেঞ্জ ও স্টেশন কর্মকর্তাদের ওপর অলিখিত চাঁদা বা কোটা ধার্য করা হয়েছে। টাকা সংগ্রহের মূল দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা জাকারিয়া, সিএফের রেঞ্জার আব্দুল গফুর মোল্লা, উত্তর বন বিভাগের রেঞ্জার বাচ্চু মিয়া, বান্দরবানের সাইফুল ইসলাম, ধূমঘাট স্টেশনের এসও শামীম রেজা, ফরেস্ট গার্ড নাছিরুল আলমসহ বেশ কয়েকজন অধস্তন কর্মচারীকে।

মাঠ পর্যায়ের এই কর্মকর্তাদের ওপর চাপের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে মূলত সাজানো হচ্ছে একজন বিতর্কিত কর্মকর্তার বিদায়ের জাঁকজমকপূর্ণ মঞ্চ।

সাধারণ বনকর্মীরা অভিযোগ করে বলেন, ‘যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড়সম অভিযোগ বিদ্যমান, তাকে সরকারি প্রটোকলের বাইরে গিয়ে এমন আলিশান বিদায় দেওয়া কেবল নৈতিকভাবে প্রশ্নবিদ্ধই নয়, বরং প্রশাসনের স্বচ্ছতাকেও বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল।’

অথচ মন্ত্রণালয়ের নির্দেশে তড়িঘড়ি করে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও পুরো অবৈধ চক্র এখন ব্যস্ত এই বিদায় অনুষ্ঠানের কেনাকাটা ও আপ্যায়নের মহা-মহড়ায়, যা শেষ পর্যন্ত এক বিতর্কিত অধ্যায়ের আড়ম্বরপূর্ণ সমাপ্তি হিসেবেই গণ্য হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে মোল্ল্যা রেজাউল করিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতির অভিযোগে বদলি   রাজকীয় আয়োজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close